অবশেষে শেষ হচ্ছে ‘এই তো প্রেম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই’ গানটি এখন দারুণ জনপ্রিয়। আর এই গানের ছবিটির নাম এই তো প্রেম। শিল্পীদের শিডিউল জটিলতার কারণে দীর্ঘদিন ছবিটির কাজ বন্ধ ছিল। তবে এখন ছবির নায়ক শাকিব খান টানা সাত দিনের শিডিউল দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বললেন, ‘এ সপ্তাহের মধ্যেই শিডিউলের তারিখ পেয়ে যাবেন পরিচালক। আশা করছি, এবার কাজটা শেষ হবে।’ছবিটির পরিচালক সোহেল আরমান আরও এক ধাপ এগিয়ে বললেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবির শুটিংয়ের পরপরই আমরা আবহ সংগীতের কাজ শুরু করব।’মুক্তিযুদ্ধের সময় এক তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে এই তো প্রেম ছবিটি। একদিকে দেশ, অন্যদিকে ভালোবাসার মানুষ—কোন দিকে যাবেন তাঁরা দুজন?ছবিতে শাকিব ও বিন্দু ছাড়া আরও অভিনয় করেছেন নিপুণ।