অবশেষে শেষ হলো ছবির শুটিং
ছবির শুটিং চলাকালেই তিন-তিনবার বিচার-সালিস আর শুটিং স্থগিত হওয়ার মতো ঘটনা ঘটেছিল। ছবির নাম সে আমার মন কেড়েছে। পরিচালক সোহানুর রহমান সোহান তো একপর্যায়ে বলেই ফেলছিলেন, পুরো ছবি তিনি নতুন করে শুটিং শুরু করবেন, আর ছবি থেকে বাদ দেবেন নায়িকা তিন্নিকে। এ রকম পরিস্থিতিতেই শেষ পর্যন্ত সোহান ছবিটি শুটিং শেষ করেছেন। আর এর মধ্য দিয়েই তিন্নি তাঁর প্রথম বাণিজ্যিক চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।অবশ্য ছবির শুটিং শেষ হওয়ার পর পরিচালক বললেন, ‘ছবির রাশ প্রিন্ট দেখে আমি খুশি। মনের মতো একটি ছবি হয়েছে। এখন ছবিটির ডাবিং আর আবহসংগীতের কাজ করা হবে। তার পরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।তিন্নিও বলেছেন, ছবির গল্প খুবই সুন্দর। কাজ করেও ভালো লেগেছে এবং দর্শক মতামতের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে ছবি মুক্তি পর্যন্ত। ছবির নায়ক শাকিব খান বললেন, ঝামেলা হয়তো অনেক হয়েছে, তার পরও বলব ছবিটি দর্শকপ্রিয়তা পাবে, তাতে কোনো সন্দেহ নেই।’ দেখা যাক, তিন্নির প্রথম ছবির ফলাফল কী হয়?