অবশেষে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ, শাহরুখ, আমির, রণবীর থেকে শহীদ কাপুর; ব্যাটে-বলে হয়নি কারও সঙ্গেই। শেষমেশ দুইয়ে দুইয়ে চার হলো সালমান খানের সঙ্গে। নাম জানা যায়নি এমন একটি প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নির্মিতব্য গোয়েন্দা-থ্রিলারে অভিনয়ে রাজি করিয়েছে সাল্লু বাবাকে। বিনিময়ে গুনে দিয়েছে সাড়ে ১৭ কোটি রুপির বেশি অর্থ! তবে এই অর্থ সালমানকে বিস্মিত করতে পারেনি নিশ্চিত, কেননা এর আগে এক ছবিতে অভিনয় করে আরও বেশি অর্থের মুখ দেখেছিলেন খান। এদিকে ওই প্রযোজনা প্রতিষ্ঠানটিকে কিন্তু এবারই প্রথম এতগুলো অর্থ গুনতে হলো। একটি সূত্র জানিয়েছে, ছবির শুটিংয়ের জন্য সালমানকে সাতটি দেশে ঘুরতে হবে। ওয়েবসাইট।