অবশেষে সোনম কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে বলিউডে অভিষিক্ত সোনম কাপুরকে ‘বিগ হিট’ ছবির জন্য অপেক্ষা করতে হলো ছয় বছর। ‘কোলাভেরি’ গানের তারকা ধানুশের সঙ্গে জুটি বেঁধে করা রানঝানা সেই সুপার-ডুপারের দেখা মিলিয়ে দিল অনিলকন্যাকে। ২০০৭ সালে বানশালীর মতো পরিচালক আর বড় বাজেটের ছবি সাওয়ারিয়া দিয়ে যাত্রা শুরু করেছিলেন। একই সঙ্গে অভিষেক হয়েছিল রণবীর কাপুরেরও। সেই রণবীর এরই মধ্যে শক্তপোক্ত অবস্থানে চলে গেলেও পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলেন না একটা মাত্র আধা হিট (আই হেট লাভ স্টোরিজ) ছবি উপহার দেওয়া সোনম। অথচ এরই মধ্যে বেশ জমিয়ে তুলেছেন দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, এমনকি প্রথম ছবিতেই বাজিমাত করে দেওয়া সোনাক্ষী সিনহাও। ‘একটু অন্য ধরনের’ ছবি করতে গিয়েই সোনম খেই হারিয়ে ফেলেছিলেন। বিশ্লেষকেরা মনে করছেন, এখন থেকে সোনম চরিত্রের ব্যাপারে বেশি খুঁতখুঁত না করে আরও বেশি দিলখোলা হবেন। বলিউড হাঙ্গামা।