অবশেষে স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেলের অনেক অদ্ভুত খেয়ালের একটি ছিল, তাঁর ছেলেমেয়েদের জনসমাগম থেকে দূরে রাখা। লোকচক্ষুর আড়ালে রাখার জন্যই প্রিন্স (১৩), প্যারিস (১২) বা ব্ল্যাংকেট (৮) কাউকে স্কুলে ভর্তি করাননি তিনি। বাড়িতেই বাবা মাইকেল জ্যাকসনের তত্ত্বাবধানে চলছিল তাঁদের শিক্ষা-দীক্ষা। এদ্দিন পর সুযোগ হচ্ছে তাদের প্রথমবারের মতো স্কুলে যাওয়ার। এখন মাইকেল নেই। তাঁর তিন ছেলে-মেয়ে আছে দাদি ক্যাথরিনের কাছে। প্রিন্স ও প্যারিসকে সম্প্রতি শিকাগোর একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন তিনি। গত বুধবার প্রথম স্কুলে গেছে ওরা দুজন। ওয়েবসাইট।