অবসর নেবেন না ক্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারায়া ক্যারি
মারায়া ক্যারি

প্রথম অ্যালবাম বেরিয়েছিল সেই ১৯৯০ সালে। সেটা দুই যুগ আগের ঘটনা। সম্প্রতি মারায়া ক্যারি মন্তব্য করেন, তাঁর পরবর্তী অ্যালবামটিই হতে যাচ্ছে শেষ অ্যালবাম। এতেই রটে যায়, অবসর নিতে চলেছেন এই সংগীত তারকা। তবে ক্যারি আগের মন্তব্যটির ব্যাখ্যা দিয়ে বলেছেন, এখনই অবসর নেওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।

ক্যারি বলেন, ‘আমি সব সময়ই গান বেঁধে যাব। আমি বলেছিলাম, এটাই আমার শেষ অ্যালবাম হতে পারে, এর কারণ একটাই, ভবিষ্যতের সবকিছুই তো অনিশ্চিত। কী হবে কে জানে।’ আইএএনএস।