অবসর মিলছে না অমিতাভের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৮ বছর বয়সেও অবসর মিলছে না অমিতাভ বচ্চনের। এই বয়সেও ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন ‘বিগ বি’। বলা চলে বলিউডে অন্য ব্যস্ত অভিনেতাদের মতোই সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এ নিয়ে অমিতাভের মধ্যে কোনো ক্লান্তির ছাপও কেউ কোনো দিন দেখেনি।অতি সম্প্রতি প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘বুড্ডা...হোগা তেরা বাপ’ ছবিটি। এটির ঝামেলা শেষ হতে না-হতেই অমিতাভ ব্যস্ত হয়ে পড়েছেন ‘আরাকশান’ ছবির প্রচারণার কাজে।এ ছাড়া বর্তমানে অমিতাভ কৌন বনেগা ক্রোড়পতি-৫ (কেবিসি) মহড়া নিয়েও ব্যস্ত। আগামী ১৫ আগস্ট থেকে সনি টেলিভিশনে প্রচার শুরু হবে কেবিসির পঞ্চম আসর।ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছেন, ‘এ মুহূর্তে ছুটি কাটানোর মতো হাতে কোনো সময়ই নেই। কিছুদিন আগে শেষ করলাম বুড্ডা...হোগা তেরা বাপ ছবিটি। এখন আমি আরাকশান ছবির শুটিং এবং কেবিসির কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি।’জানা গেছে, ‘আরাকশান’ ছবিটি আগামী ১২ আগস্ট মুক্তি পাবে।