অবসরে যাচ্ছেন এলটন জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সের ভারে নুয়ে পড়েছেন খ্যাতিমান গায়ক এলটন জন। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। তাঁর ভাষ্য, ‘অনেক তো হলো। এবার ক্ষান্ত দিতে হবে। এখন আমার বয়স ৬৩। তরুণ প্রতিভাবান গায়কদের জন্যই সরে দাঁড়াতে হবে আমাকে। এই বয়সে লেডি গাগার মতো তরুণ গায়িকার সঙ্গে প্রতিযোগিতা করা নিশ্চয়ই মানায় না আমাকে! তাই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম।’অস্কারজয়ী ব্রিটিশ এই গায়ককে জিজ্ঞেস করা হয়েছিল, অস্কার ও নাইট উপাধি দুটোই আপনি পেয়েছেন। এর মধ্যে একটি ছেড়ে আরেকটি রাখতে বলা হলে, আপনি কোনটি ত্যাগ করবেন? জবাবে এলটন জন বললেন, ‘নির্দ্বিধায় আমি নাইট উপাধি ত্যাগ করব। কারণ, এটি সম্মানসূচক একটি খেতাব। আর অস্কার আমার কাজের স্বীকৃতি।’ দ্য লায়ন কিং ছবিতে ‘ক্যান ইউ ফিল দ্য লাভ টুনাইট’ গানটির জন্য ১৯৯৪ সালে অস্কার পেয়েছিলেন এলটন জন। ওয়েবসাইট।