অবসরে শিল্পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংসারের চেয়ে বড় চাকরি আর কিছু নেই। তাই সেটাই ভালোভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব, অভিনয়কে গুডবাই জানাতে হচ্ছে।’ কথাগুলো বলিউড তারকা শিল্পা শেঠির। বহুদিন বড় পর্দায় তিনি অনুপস্থিত। দীর্ঘ চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে শিল্পা অভিনীত দ্য ডিজায়ার ছবিটি। বড় পর্দায় এটিই হতে যাচ্ছে তাঁর শেষ কাজ। ‘মাঝে একটা বিরতি নিয়েছিলাম। এই ছবির কাজ শেষে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ছবিতে অভিনয় করব না। কারণ আমার অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়ার জায়গাগুলো এখন অনেক পাল্টে গেছে। নিজের প্রতি, পরিবারের প্রতি, ব্যবসা-বাণিজ্যের প্রতি মনযোগ দিতে চাই এখন। আর তাই অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ সমপ্রতি এক সাক্ষাত্কারে এভাবেই বললেন শিল্পা শেঠি। তবে ছোট পর্দায় বিভিন্ন বিজ্ঞাপনে বা বিশেষ কোনো অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। পাশাপাশি সিনেমা প্রযোজনাও করতে পারেন বলে জানালেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। ২০০৯ সালে তিনি ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। আইএএনএস।