অবসরে স্কেচ আঁকেন সোনাক্ষী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দাবাং’ ছবির মাধ্যমে রাতারাতি বলিউডে তারকা বনে গেছেন সোনাক্ষী সিনহা। রাতারাতি তারকা বনে গেলেও তাঁর দিনকাল রয়ে গেছে আগের মতোই। অবসর সময়ে অন্য দশজন নারীর মতোই কাটে তাঁর দিন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, হিপ-হপ ও অল্টারনেটিভ বলিউডের গান শুনতে বেশ পছন্দ করেন তিনি। ভলিবল ও টেনিস খেলাও সোনাক্ষীর পছন্দের তালিকায় রয়েছে। কিন্তু কাজের চাপে খেলাধুলা করার সময় কোথায়? তাই স্কেচ আঁকাতেই বেশি মনোযোগ সোনাক্ষীর। জানা গেছে, কলেজে জীবনে স্কেচ আঁঁকাতেই সবার শীর্ষে ছিলেন সোনাক্ষী। শুটিংয়ের অবসরে তাই ২৪ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী স্কেচ এঁকেই সময় কাটান।উল্লেখ্য, ভারতের রাজনীতিবিদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহার তনয়া সোনাক্ষী সিনহা প্রথম ছবিতে অভিনয় করে ফিল্ম ফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।