অবাক অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ছবিতেই নায়ক হিসেবে অমিতাভ বচ্চনকে পাওয়া—এমন রাজকপালী ভাগ্য বলিউডের অনেক নামী অভিনেত্রীরও হয়নি; যেমনটা হয়েছিল তাঁর। সেই জিয়া খান জীবনের পাওয়া না-পাওয়ার সমীকরণ মেলাতে না পেরেই হয়তো চলে গেছেন জীবননদীর ওপারে। নিজেকে সঁপে দিয়েছেন মৃত্যুর কোলে। তাঁর এই মৃত্যু শোকবিহ্বল করে দিয়েছে অমিতাভ বচ্চনকেও। কিংবদন্তি এই তারকা নিজের ব্লগে লিখেছেন, ‘কীসের জন্য জিয়ার মতো তরুণেরা এত অকালেই চলে যায়? কেন পৃথিবীর মতো মায়াময় একটা জগৎ অসহ্য লাগতে শুরু করে তাদের?’ এ খবর তাঁকে প্রচণ্ড শোকগ্রস্ত করেছে। অমিতাভ আরও লিখেছেন, জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র। এই লড়াইয়ে দুই পা এগোতে কখনো এক পা পিছিয়ে যেতে হয়। এই লড়াইয়ে কঠিন সময় আসে। তাঁর মতো মহাতারকার জীবনেও এসেছিল। কিন্তু তাই বলে এভাবে লড়াই থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। অমিতাভ ও জিয়া খান একসঙ্গে অভিনয় করেন নিঃশব্দ ছবিতে। টিএনএন।