অবিস্মরণীয় নজরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলসংগীতের আদিপর্বের শিল্পীদের গাওয়া গানের সংকলন বের করেছে ভারতের সারেগামা ইন্ডিয়া। তিনটি সিডি নিয়ে সুদৃশ্য মোড়কের এই অ্যালবামটির নাম অবিস্মরণীয় কাজী নজরুল ইসলাম। অ্যালবামে রয়েছে আঙ্গুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া, ঊষা রাণী, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, ধীরেন্দ্রনাথ দাস, হরিমতি, রাধারাণী, দীপালি তালুকদার, জগন্ময় মিত্র, কমল দাশগুপ্ত, পারুল ঘোষ, মোহাম্মদ কাসেম, কে মল্লিক, উত্তরা দেবী, সত্য চৌধুরীসহ আরও অনেকের গান। অ্যালবামে যেসব গান রয়েছে সেগুলো শিল্পীরা ১৯৩০ থেকে ১৯৫১ সালের মধ্যে গেয়েছেন। সারেগামা এই অ্যালবামের বেশ কিছু গান সংগ্রহ করেছে বিভিন্ন মানুষের ব্যক্তিগত সংগ্রহ থেকে। অ্যালবামটি পাওয়া যাচ্ছে এলিফ্যান্ট রোডের গানের ডালিতে।