অবৈধ আয়ের বিষয়টি সত্য নয়: ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শুরুর দিকে আয়কর কর্মকর্তারা বলিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত দুই নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের বাড়িতে অভিযান চালায়। তঁাদের দুজনের বিরুদ্ধে কর ফঁাকির অভিযোগ উঠেছিল। টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে আজ বৃহস্পতিবার ক্যাটরিনা বলেছেন, তঁার বিরুদ্ধে অবৈধ আয়ের যে অভিযোগ উঠেছে, তা পুরোপুরি অসত্য। ক্যাটরিনার ব্যক্তিগত হিসাব কর্মকর্তা বলেন, `সম্প্রতি আয়কর কর্মকর্তারা আমার মক্কেলের বাড়িতে আয়কর ফঁাকির অভিযোগে অভিযান চালায়। ফলে মিডিয়াতে তঁার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে তিনি বেশ মনোক্ষুণ্ন হয়েছেন।'জানা গেছে, অভিযান চালিয়েও আয়কর কর্মকর্তারা ক্যাটরিনার বাড়িতে কোনো অবৈধ আয়ের কিছু খঁুজে পায়নি। জানা গেছে, আয়কর কর্মকর্তারা যখন ক্যাটরিনার বাড়িতে অভিযান চালায়, ক্যাটরিনা তঁাদের পূর্ণ সহযোগিতা করেন। এমনকি তাদের সর্বোচ্চ সম্মানটুকুও দেখাতে ভোলেননি তিনি।