অভিজিৎ সাওয়ান্তকে উত্তম-মধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রুদ্ধ জনতার হাতে উত্তম-মধ্যম খেয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ তারকা অভিজিৎ সাওয়ান্ত। গত বুধবার রাতে একটি অনুষ্ঠান শেষে গাড়ি চালিয়ে ফিরছিলেন অভিজিৎ। এ সময় অন্য একটি গাড়িতে ছিলেন প্রযুক্তা শুক্রে ও বন্ধুবান্ধব। প্রযুক্তা নিজে চালাচ্ছিলেন গাড়িটি। রাস্তা ফাঁকা পেয়ে দুটি গাড়ি নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠেন ইন্ডিয়ান আইডলের দুই তারকা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রযুক্তার গাড়িটি একটি স্কুটারকে ধাক্কা দেয়। স্কুটারে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে ঘিরে ধরে তাঁদের। এ সময় ক্রুদ্ধ লোকজন অভিজিৎকে উত্তম-মধ্যম দেয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। অবশ্য জরিমানা দিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পান অভিজিৎ ও প্রযুক্তা। ওয়েবসাইট।