অভিনয় নয়, পরিচালনায় জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তন অপসারণের অস্ত্রোপচারের পর কাজে ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে অভিনয় নয়, ছবি পরিচালনা করছেন এই তারকা। নতুন ছবিটি নির্মাণ করছেন মার্কিন দৌড়বিদ লুইস জামপেরিনির জীবন অবলম্বনে। যুক্তরাষ্ট্রের হয়ে ১৯৩৬ সালের অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের হাতে বন্দী হয়েছিলেন লুইস। সবাই তাঁকে মৃত ধরে নিলেও বেঁচে ফিরেছিলেন তিনি। এটি সাহসিকতার দারুণ উদাহরণ। আমি চাই, আমার সন্তানেরা এ থেকে শিক্ষা নিক। তাদের জন্যই ছবিটি বানাব আমি। তাঁর জীবন ত্যাগ আর সব বাধা অতিক্রম করার স্পৃহা আমাদের টিকে থাকার শিক্ষা দেয়।’ বলেছেন জোলি। ডেইলি মেইল।