অভিনয় শিখছেন লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই হলিউডের কোন চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে সংগীতশিল্পী লেডি গাগাকে। চলচ্চিত্রে অভিনয় করার জন্য রীতিমতো অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন এই সংগীতশিল্পী।অবশ্য সংগীতশিল্পী থেকে চলচ্চিত্রে অভিনয় হলিউডে নতুন কিছু নয়। এর আগে জাস্টিন টিম্বারলেক, রিহানাও চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন লেডি গাগা। লেডি গাগার ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে কন্টাক্ট মিউজিক জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই অস্কার জয় করার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে অভিনয়ে আসতে চান লেডি গাগা।এর আগে ‘ম্যান ইন ব্ল্যাক ৩’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই শিল্পী। তবে কোনো চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই ভেবেই অভিনয় শিখছেন ‘বর্ন দিস ওয়ে’খ্যাত লেডি গাগা।