অভিনয়ে চিরকুটের পিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ মৃত জোনাকি নামের একটি টেলিছবিতে অভিনয় করছেন চিরকুট ব্যান্ডের সদস্য পিন্টু ঘোষ। তিনি বলেন, ‘টিভি নাটকে প্রথম অভিনয় করেছিলাম ২০০৫ সালে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ওই নাটকের নাম কৃষ্ণগহ্বর। ওই বছর একই পরিচালকের আরেকটি নাটকে অভিনয় করেছিলাম। নাম আগন্তুক। এরপর আর কোনো নাটকে অভিনয় করা হয়নি।’ কেউ কেউ মৃত জোনাকি টেলিছবিটি লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। এরই মধ্যে এই টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন পিন্টু।পিন্টু আরও বলেন, ‘ইচ্ছা ছিল ভিন্নধর্মী গল্প আর পছন্দের নির্মাতা পেলে গানের পাশাপাশি নাটকেও কাজ করব। সাত বছর পর আবার অভিনয় করছি। টেলিছবিতে আমার চরিত্রটি একজন ভাড়াটে খুনির। এখানে গল্প বলার ধরনটা আমার ভালো লেগেছে। আর শহীদুজ্জামান সেলিম আমার পছন্দের একজন অভিনেতা আর নির্মাতা। সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ হয়েছে।’ কেউ কেউ মৃত জোনাকি টেলিছবিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, কল্যাণ, সামিয়া সাঈদ প্রমুখ।