অভিনেতা যখন দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের পেছনে উপস্থিত ‘গ্যাঞ্জাম স্টাইল’-এর কলাকুশলীরা। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন তাঁরা। এমন সময় রুনা খান বলে উঠলেন, ‘আরে, আমার ক্যামেরাম্যান কই?’ আমরা ভাবছিলাম, এটা তো নাটক নয়, রুনা খান হঠাৎ ক্যামেরাম্যান খুঁজতে শুরু করলেন কেন? রুনার হাতে মাইক্রোফোন দেখে বোঝা গেল, তিনি আছেন একজন রিপোর্টারের ভূমিকায়। তাঁর সঙ্গে ক্যামেরাম্যন হিসেবে মঞ্চে ওঠার কথা অভিনেতা শামীমের। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না। আনন্দ বাহিনী শশব্যস্ত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করল, কোথায় শামীম? ‘গ্যাঞ্জাম স্টাইল’ শুরু হওয়ার অল্প কিছুক্ষণ আগে শামীমকে পাওয়া গেল। রুনা খানসহ সবাই হাঁফ ছেড়ে বাঁচলেন। কোথায় ছিলেন শামীম? তিনি নাকি লক্ষ্মী ছেলের মতো দর্শকসারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছিলেন!