অভিনেতা সুখবিন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক হিসেবেই সুখবিন্দর সিংকে চেনেন সবাই। গায়ক সুখবিন্দর সামনে আসছেন অভিনেতা রূপে। কুচ করিয়ে ছবিতে একজন গায়কের ভূমিকায়ই অভিনয় করবেন তিনি। হঠাৎ কেন ছবিতে অভিনয়? সুখবিন্দরের জবাব, আসলে তাঁর নিজের আগ্রহে নয়। ছবির পরিচালক জগবীরের অনুরোধেই তিনি রাজি হয়েছেন অভিনয় করতে।‘জগবীর আমাকে তাঁর চরিত্রটির জন্য উপযুক্ত মনে করেছেন। আমি শুরুতে “না” করেছিলাম। চিত্রনাট্য পড়ার পর মনে হলো, এর অনেক কিছুই আমার নিজের জীবনের সঙ্গে মিলে যায়। সে কারণেই আমি রাজি হয়েছি’—বলেছেন সুখবিন্দর। ওয়েবসাইট।