অভিনেতা হতে চাননি গায়েল গার্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়েল গার্সিয়া
গায়েল গার্সিয়া

প্রথমবারে কানে এসেই বাজিমাত করেছিলেন তিনি৷ মাত্র ২২ বছর বয়সে আমোরেস পেরোস ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছিল দুনিয়াজোড়া খ্যাতি৷ তারপর মোটরসাইকেল ডায়েরিজ, বাবেল-এর মতো সাড়া জাগানো ছবির সুবাদে গায়েল গার্সিয়া বারনেল এখন মেক্সিকোর ছবির উজ্জ্বলতম এক মুখ৷
এবার উৎসবে বিচারকদের মধ্যেও আছেন এই অভিনেতা৷ কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিচালক অথবা নামকরা চিকিৎসক হওয়ার ইচ্ছে ছিল তাঁর৷ কাজ করতে চেয়েছিলেন থিয়েটারে৷ কিন্তু চলচ্চিত্রের অভিনেতা হওয়ার ইচ্ছে কখনোই ছিল না৷
এদিকে তথ্যচিত্র পরিচালনার মধ্য দিয়ে অবশ্য এরই মধ্যে পরিচালক হিসেবেও অভিষেক হয়ে গেছে এই অভিনেতার৷