অভিনেত্রী থেকে কাহিনিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুরসত পেলেই লেখালেখি নিয়ে বসেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর এ ভাবগতি দেখে অনেকেই মন্তব্য করলেন, হয়তো আত্মজীবনী লিখছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কঙ্গনা বললেন, ‘লেখালেখিটা আগে থেকেই আমার পছন্দের একটা কাজ। শুরুতে দিনলিপি লেখায় হাত দিই। পরে ভাবি, লিখছিই যখন, তখন নিজের জীবনী কেন! ছবির একটা কাহিনি লিখে ফেলি। যেই ভাবা, সেই কাজ। লেখাটা শুরুর পর দেখা গেল, গল্পটা ভালোই এগোচ্ছে। মজা পেয়ে গেলাম, তবে গল্পটা আমার আত্মজীবনী নয়।’ বললেন কঙ্গনা। ব্যক্তিগত-জীবনে এমন অনেক কিছু আছে, যা সবাইকে বলা যায় না। আর সেটা নিয়ে লেখালেখির তো প্রশ্নই ওঠে না। তাই নিজের ওই লেখাকে আত্মজীবনী নয়, ছবির কাহিনি বলতে চান কঙ্গনা। ওয়েবসাইট।