অভিনেত্রী লিখলেন কবিতার বই

কবিতাও লেখেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী শানারৈ দেবী শানু। সেই পরিচয়েই বইমেলায় আসছেন শানু। মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর প্রথম কবিতার বই নীল ফড়িং কাব্য।
২০০৫ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শানু। এরপর শুধুই অভিনয় আর মডেলিংয়ে ব্যস্ত ছিলেন। মাঝেমধ্যে তাঁকে নাচের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যেত। তাঁর বাবা এ কে শেরাম কবি ও মণিপুরি গবেষক। লেখালেখির অনুপ্রেরণা তিনি পেয়েছেন বাবার কাছ থেকেই। শানু বলেন, ‘লেখালেখির ব্যাপারটা বাবার কাছ থেকেই পাওয়া। আমি এত দিন টুকটাক লেখালেখি করতাম। কিন্তু বছর খানেক ধরে সিরিয়াসলি কবিতা লিখছি।’ বাবা ছাড়াও শানুর পছন্দের লেখকের মধ্যে আছেন মহাদেব সাহা ও নির্মলেন্দু গুেণ।
বইমেলা শুরু হতে এখনো কয়েক দিন বাকি। এরই মধ্যে নিজের লেখা প্রথম কবিতার বইটি হাতে পেয়ে গেছেন শানু। আর এটি হাতে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বললেন, ‘যেদিন বইটা হাতে নিলাম, তখন আমার যে কেমন লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ অনন্যা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত নীল ফড়িং কাব্য বইয়ে ৫৮টি কবিতা থাকবে।