অভিনেত্রী হতে চান টেইলর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের ভুবনে তো অনেক হলো, টেইলর সুইফট চাইছেন নিজের প্রতিভার ঝলক দেখাবেন হলিউডেও। আর অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন নাকি দেখেন ছেলেবেলা থেকেই। নয় বছর বয়স থেকে তালিমও নিয়েছেন অভিনয়ের ওপর। টেইলরের কাছের একজন বললেন, ‘টেইলরের রেড অ্যালবাম প্রকাশিত হওয়ার পর ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল। ট্যুর শেষে সে এখন চাইছে হলিউডের ছবিতে অভিনয় করতে।’ এর আগে লা মিজারেবল ছবিতে অভিনয় করার চেষ্টা করেছিলেন টেইলর। শেষমেশ অবশ্য শিকে ছেঁড়েনি। ব্যাং শোবিজ।