অভিনেত্রীর চরিত্রে অভিনয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিন এবার অভিনয় করেছেন অভিনেত্রীর চরিত্রে। নাটকের নাম সখি আমার সান্ধ্য পাখির দলে। তারিনের বিপরীতে অভিনয় করেছেন সজল।তারিন বলেন, ‘আমি নিজে একজন অভিনেত্রী। তাই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করাটা খুব উপভোগ করেছি। তবে বাস্তবের তারিনের সঙ্গে এ নাটকের পারমিতা চৌধুরীর কোনো মিল নেই।’তিনি জানান, নাটকের গল্পে পারমিতা প্রচণ্ড আত্মপ্রত্যয়ী একজন অভিনেত্রী। অন্যদিকে বড্ড বেখেয়ালি যুবক মুগ্ধ। অসম বয়স আর ভিন্ন মানসিকতার দুজন মানুষ একসময় অদ্ভুত বন্ধনে জড়িয়ে যায়।সজল বলেন, ‘এখানে তারিনের সঙ্গে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি।’নাটকটি লিখেছেন দাউদ হোসাইন, পরিচালনা করেছেন শামসুদ্দিন খান। ঈদে নাটকটি দেখানো হবে একুশে টিভিতে।