অভিনয় ও পরিচালনা একসঙ্গে পছন্দ করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক চৈতা পাগল। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ, নাটকে নামভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। কথা হলো মাহফুজ আহমেদের সঙ্গে।আজ তো টিভিতে ‘চৈতা পাগল’ নাটকটি দেখানো হবে।আজ থাকছে চৈতা পাগল নাটক তৈরির পেছনের গল্প। নাটকটি তৈরির ব্যাপারে দর্শকদের একটা ধারণা দেওয়া হবে। নাটকটি বৃন্দাবন লিখেছেন কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায়। আমরা কিন্তু সংলাপ বলেছি নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। আমি ছাড়া নাটকের আর কোনো অভিনয়শিল্পীই নোয়াখালীর নন। তাঁদের দিয়ে একটা চ্যালেঞ্জ হিসেবে কাজটা করিয়েছি। আমরা শুটিং করেছি মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। প্রতিদিন ভোর পাঁচটায় ঢাকা থেকে সবাই রওনা দিতাম। সারা দিন কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসতাম। এমনই ক্যামেরার সামনের এবং পেছনের নানা ঘটনা থাকবে আজকের পর্বে। ১২ জুন থেকে নিয়মিত পর্বগুলো দেখানো হবে। নাটকটির নাম ‘চৈতা পাগল’ কেন? নাটকের গল্পটি যাকে নিয়ে করা হয়েছে, সে বছরের ১১ মাস সম্পূর্ণ সুস্থ থাকে। এ সময় তাকে দিয়ে সবাই নানা কাজ করিয়ে নেয়। সে খুব সহজ-সরল। কিন্তু চৈত্র মাসে তার আচরণ একেবারেই অস্বাভাবিক। কিন্তু ওই সময় কেউ তার খোঁজ নেয় না। নাটকে ‘চৈতা পাগল’ ছেলেটি সারল্যের প্রতীক। আমি দেখাতে চেয়েছি, প্রত্যেকের মধ্যেই এ রকম একজন মানুষ লুকিয়ে আছে। আপনি নাটকে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন।‘চৈতা পাগল’ চরিত্রের জন্য আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু এই চরিত্রের জন্য যতটা সময় এবং মনোযোগ দেওয়া প্রয়োজন, তার প্রতিশ্রুতি কারও কাছ থেকেই পাইনি। শেষ পর্যন্ত চরিত্রটিতে নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিই। আর আমি নিজে পরিচালনা ও অভিনয় একসঙ্গে করাটা পছন্দ করি না। এতে দুটি কাজেরই ক্ষতি হয়। কিন্তু এই নাটকে বাধ্য হয়েই তা করতে হয়েছে।নাটকটির শুটিং কবে শুরু করেছেন?গত বছর চৈত্র মাসের প্রথম দিনে। এরই মধ্যে ৩৯ পর্বের কাজ শেষ করেছি। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমরা যখন মাওয়া ঘাটে কাজ শুরু করি, তখন আমগাছে মাত্র মুকুল এসেছে। এরপর আমাদের সামনেই ওই গাছের আম বড় হয়েছে। এখন পাকার পর সেই আম আমরা খাচ্ছি। আর পুরো ব্যাপারটিই ক্যামেরাবন্দী করেছি। একটা কষ্টের অভিজ্ঞতাও আছে। শুটিংয়ের সময় একদিন মাঝনদীতে অসুস্থ হয়ে পড়েছিলাম। সে ঘটনা মনে হলে এখনো আঁতকে উঠি।  বিনোদন প্রতিবেদক