অভিনয় করছেন গৌতম ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কলকাতার টালিউডে তৈরি হচ্ছে চলচ্চিত্র বাইশে শ্রাবণ। পরিচালনা করছেন সুজিৎ মুখোপাধ্যায়। ছবিটিতে অভিনয় করছেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। আরও থাকছেন প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে কবিগুরুর সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ঋতুপর্ণ ঘোষ তৈরি করেছেন চলচ্চিত্র নৌকাডুবি। ৬ মে মুক্তি পাচ্ছে কবিগুরুর নৌকাডুবি উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি। প্রযোজনা করেছেন বলিউডের সুভাষ ঘাই। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত, রাইমা সেন, রিয়া সেন প্রমুখ।