অভিনয় করতে নিউইয়র্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমায় অভিনয়ের জন্য অস্ট্রেলিয়া থেকে উড়াল দিয়েছেন পপতারকা কাইলি মিনোগ। হলিউডের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। দিন কয়েক আগে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। ছবির গল্পটা নিউইয়র্ক নগরের দুই কিশোরীর জীবনকাহিনি নিয়ে রচিত। ছবিতে আরও অভিনয় করছেন জুনো টেম্পল, জেনা ম্যালোন ও প্রয়াত শিল্পী এলভিস প্রিসলির নাতনি রিলে কিওগ। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় কাইলি মিনোগ হাল ফ্যাশনের এক তরুণী বেশভূষায় ধরা পড়েছেন। এ সময় তাঁর পরনে আঁটসাঁট জিনস এবং হাত, গলা ও পিঠে উল্কি আঁকা ছিল। ওয়েবসাইট।