অভিনয় করেছেন কার্লা ব্রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক উডি অ্যালেনের মিডনাইট ইন প্যারিস ছবির কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনি। খবর রটেছিল, ব্রুনির অভিনয় মনঃপূত না হওয়ায় দৃশ্যগুলো ছবি থেকে বাদ দিয়েছেন পরিচালক। কিন্তু এমন খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন উডি অ্যালেন। ‘এটা ডাহা মিথ্যা একটা খবর। তিনি (কার্লা ব্রুনি) ছবিতে আছেন। সাবেক এই মডেল ও গায়িকাকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। তিনি অসাধারণ। ছবিতে তাঁর উপস্থিতি কম, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ।’ বললেন ৭৪ বছর বয়সী এই পরিচালক। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উডি অ্যালেন আরও বলেন, ‘কার্লা ব্রুনির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’ ওয়েবসাইট।