অভিনয় কর্মশালায় আমির, রানী ও কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীমা কাগতির নতুন ছবির জন্য অভিনয় কর্মশালায় যোগ দিয়েছেন আমির খান, রানী মুখার্জি ও কারিনা কাপুর। দ্য অ্যাক্ট অব মার্ডার নামের ছবির সব শিল্পী ও কলাকুশলীর জন্য আয়োজন করা হয় চিত্রনাট্য পড়ার কর্মশালা। ছবির সঙ্গে জড়িত সবাই গোপনীয়তার এক চুক্তিতে সই করেছেন। তবে এত কিছুর পরও ঠিকই খবর পেয়ে গেছেন সাংবাদিকেরা। বান্দ্রার এক হোটেলে এ কর্মশালা পরিচালনা করেন রীমা কাগতি নিজেই। এত তারকার উপস্থিতিতেও সুশৃঙ্খলভাবেই শেষ হয়েছে এটি। সবাই অপেক্ষা করেছেন কখন তাঁর পালা আসবে, সেইমতো সংলাপ পড়ে গেছেন তাঁরা। মার্চে কাজ শুরু হবে ছবিটির। আমির খান এখানে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। ওয়েবসাইট।