অভিনয় ছাড়তে চেয়েছিলেন ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটানিক ছবিই তাঁকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। অথচ এত দিন পরে জানা যাচ্ছে মজার এক খবর। এই টাইটানিক করার পরই নাকি বিরক্ত হয়ে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর এই ইমেজ তৈরির পেছনে ছিল রোমিও+জুলিয়েট ছবিটাও। কারণ ‘সাদাসিধে সুদর্শন তরুণ’ অভিনেতা হিসেবে পরিচিতিটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। ঘটনাটা যে সত্যি, তার প্রমাণ সম্ভবত এরপর গ্যাংস অব নিউইয়র্ক এবং ব্লাড ডায়মন্ড-এর মতো মারদাঙ্গা ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো। ওয়েবসাইট।