অভিনয় ছাড়তে চেয়েছিলেন হূতিক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুতোষ গোয়াড়িকরের যোধা-আকবর ছবির শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পেয়েছিলেন হূতিক রোশন। বিপজ্জনক সেই আঘাত নিয়ে খুব শঙ্কিত ছিলেন তিনি। ভয়ে ছিলেন, আর হয়তো তাঁর অভিনয়ই করা হবে না। বললেন, ‘কাইটস ছবির শুটিং শুরুর আগে হাঁটুর সমস্যাটা সারিয়ে তুলতে চেয়েছিলাম। ক্রাচ হাতে হাঁটতে হতো আমার। চিকিৎসকেরা আশঙ্কা করছিলেন, হাঁটুর সমস্যাটা সারিয়ে তোলা যাবে না আর। হতাশ হয়ে আমি এমনকি অভিনয় বাদ দিয়ে গায়ক কিংবা পরিচালক হওয়ার চিন্তাও শুরু করেছিলাম।’ হাঁটুর আঘাতটা আপাতত সেরেছে। তাই বলে ছোটখাটো দুর্ঘটনা এখনো পিছু ছাড়েনি হূতিকের। কাইটস ছবির শুটিংয়ের সময়ও হাতে আঘাত পেয়েছেন তিনি। ওয়েবসাইট।