অভিনয় ছাড়া কোনো খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক টাট্টু ঘোড়া। নাটকটি লিখেছেন ম আ সালাম এবং পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। এতে অভিনয় করছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।নাটকের নাম ‘টাট্টু ঘোড়া’ কেন?এটি একটি উপমা। গ্রামের প্রভাবশালী একটি পরিবারের প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতার দৌড়কে টাট্টু ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রামের সরদার পরিবার সবচেয়ে ক্ষমতাবান। আমি এই পরিবারের ছেলে। গ্রামের এক হিন্দু বিধবা মেয়েকে ভালোবাসি। আর তা নিয়ে তৈরি হয় নানা সমস্যা।নাটকটিতে অভিনয় করতে কেমন লাগছে?টাট্টু ঘোড়া ছাড়াও এখন বিভিন্ন টিভি চ্যানেলে আমার অভিনীত ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই, উত্তরাধিকার, পাথরের কান্না ও ছায়ানারী কায়ানারী প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে টাট্টু ঘোড়া সবচেয়ে ভালো গল্প। টাট্টু ঘোড়ার প্রচার তো মাত্র শুরু হলো। আমি মনে করি, যাঁরা নাটকটি দেখছেন, তাঁরা শেষ পর্ব পর্যন্ত এর সঙ্গে থাকবেন। নাটকটি কত পর্বের?আমরা ২৬ পর্ব পর্যন্ত শুটিং করেছি। এখন শুনছি, সামনে ৫২ পর্ব পর্যন্ত শুটিং হবে। আমরা প্রথম কাজ করেছি গত বছর, মানিকগঞ্জের একটি গ্রামে। তখন ছিল হাড়কাঁপানো শীত। আর শীতের মধ্যে রাতে কোনো গরম কাপড় ছাড়া শুটিং করেছি। কাছেই পরিবেশটা একটু গরম করার জন্য আগুন জ্বালানো হয়েছিল। শট দিয়েই আমরা এসে দাঁড়াতাম আগুনের কাছে। কয়েক বছর ধরে ঈদ এলেই আপনি নিজে নাটক পরিচালনা করেন। এবার কী ভাবছেন?এবারও করছি। এরই মধ্যে একটি নাটক তৈরি করেছি, আলাল দুলাল। আলাল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান আর আমি দুলাল। গত বছর কুদ্দুস পাগলা নামের একটি নাটক করেছিলাম। এবার এই নাটকের সিকুয়াল তৈরি করছি; নাম কুদ্দুস মামা। অভিনয় ছাড়া আর কী করছেন?সামনে ঈদ, তাই এখন অভিনয় ছাড়া কোনো খবর নেই। আমার ছেলে ফারসাদের স্কুল বন্ধ হচ্ছে। ভেবেছি, সামনের সপ্তাহে আমার স্ত্রী আর ওকে নিয়ে থাইল্যান্ডে যাব বেড়াতে।