অভিনয় থেকে ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়জীবনের সঙ্গে উচ্চশিক্ষাটাও খুব জরুরি—এই উপলব্ধি অ্যান হ্যাথওয়ের। লেখাপড়ার জন্যই এই হলিউড অভিনেত্রী কিছুদিনের জন্য অভিনয় থেকে দূরে থাকতে চান। এ সময়টাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের কাজে লাগাতে চান ডেভিল উইয়ারস প্রাডা ছবির এই অভিনেত্রী। কাব্য ও দর্শন—এ ধরনের বিষয়ে পড়াশোনা করার ইচ্ছে তাঁর। বছর খানেক আগেও একবার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পাঠদানের জন্য অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন অ্যান। ওয়েবসাইট।