অন স্ক্রিন অভিনয়যুদ্ধ এবং অফ স্ক্রিন বিয়ের বাদ্য—এ নিয়েই চলবে বলিউড ২০১১। কে নেই এই বছর? অমিতাভ, ধর্মেন্দ্র থেকে শুরু করে আমির খান, শাহরুখ খান, সালমান খান, হূতিক রোশন, সাইফ আলী খান—প্রত্যেকেই আসছেন; তাও ‘ডবল ধামাকা’ নিয়ে। প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরছেন আমির খান; তাও একাধিক ছবি নিয়ে। নিজের প্রযোজনায় স্ত্রী কিরণ রাও পরিচালিত ধোবি ঘাট (মনিকা, প্রতীক) ছবিতে পেইন্টার এবং রীমা কাগতি-ফারহান আখতারদের ছবিতে (রানী, কারিনা) পুলিশের চরিত্রে দেখা যাবে আমিরকে। আমির প্রযোজিত দিল্লি বেলিও (ইমরান, শেরনাজ) মুক্তি পাবে বছরের মাঝামাঝি সময়ে। গত বছর কিছুটা নীরব থাকলেও আমিরের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এবার কিং খান শাহরুখও তৈরি। ২০১১ সালে শাহরুখ তাঁর অ্যাকশন হিরো ইমেজ পাকাপোক্ত করার চেষ্টা চালাবেন। দিওয়ালিতে নিজের প্রযোজনায় আর এ ওয়ান (কারিনা, অর্জুন) ছবিতে সুপারহিরোর চরিত্রে প্রথমবারের মতো দেখা যাবে শাহরুখকে। শাহরুখ-ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে! বড়দিনে মুক্তি পাবে ডন ছবির সিকুয়্যাল ডন টু (প্রিয়াঙ্কা, লারা, হূতিক রোশন, কুনাল)। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। ফারহানকে অভিনয়ের ময়দানেও পাওয়া যাবে প্রথমবারের মতো প্রিয় বন্ধু হূতিক ও অভয়ের সঙ্গে বোন জয়া আখতারের জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে। এবারই প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন হূতিক-ক্যাটরিনা। হূতিকের কৃষ টু এ বছর মুক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে করণ জোহরের অগ্নিপথ রিমেক (প্রিয়াঙ্কা) মুক্তি পেতে পারে ২০১১ সালেই। ‘দাবাং’ সালমান খান এ বছর আসছেন রেডি (অসিন), বডিগার্ড (কারিনা) নিয়ে। সাইফ আলী খান গত বছর পর্দায় অনুপস্থিত থাকলেও এবার আসছেন নিজের প্রযোজনায় স্বপ্নের প্রজেক্ট এজেন্ট বিনোদ (কারিনা) নিয়ে। আকর্ষণ (অমিতাভ, দীপিকা, প্রতীক), ককটেল (দীপিকা), ড্রিম সিকোয়েন্স (বিদ্যা) ছবিগুলোতেও দেখা যাবে সাইফকে। অভিনেত্রীদের মধ্যে গত বছরের মতো এবারও বছরের শুরুতেই ছক্কা পিটিয়েছেন বিদ্যা বালন। নো ওয়ান কিলড জেসিকা ইতিমধ্যেই হিট। এ ছবির মাধ্যমে বড়পর্দায় সফল প্রত্যাবর্তন হয়েছে রানী মুখার্জির। বিদ্যা অভিনীত কাহানি (পরমব্রত) ও ডার্টি পিকচার (অজয়), প্রিয়াঙ্কা অভিনীত সাত খুন মাফ (জন, নীল, নাসিরউদ্দিন শাহ, ইমাদ শাহ, অনু কাপুর, ইরফান খান) এ বছর শীর্ষ তালিকায় শামিল হবে আশা করা যায়। এ ছাড়া দোস্তানা টু (ক্যাটরিনা, অভিষেক, জন), দিল তো বাচ্চা হ্যায় জি (অজয়, শাজান, এমরান, শ্রুতি, ওমি বৈদ্য), মৌসুম (শহীদ, সোনম), রকস্টার (রণবীর, নার্গিস), মেরে ব্রাদার কি দুলহান (ইমরান খান, ক্যাটরিনা কাইফ, প্রীতি জিনতা), গেম (অভিষেক বচ্চন, কঙ্গনা রনৌত, সারাহ জেন ডায়াস, জিমি শের্গিল), থ্যাংক ইউ (অক্ষয়, সোনম, সেলিনা, ববি, সুনীল, ইরফান), পাতিয়ালা হাউস (অক্ষয়, আনুশকা), ডাবল ধামাল (সঞ্জয় দত্ত, কঙ্গনা রনৌত, মল্লিকা শেরাওয়াত, আরশাদ, রিতেশ), হীরা-রঞ্ঝা (দীপিকা, শহীদ), দেশি বয়েজ (অক্ষয় কুমার, জন অ্যাব্রাহাম, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, চিত্রাঙ্গদা সিং), ইয়ামলা পাগলা দিওয়ানা (ধর্মেন্দ্র, সানি, ববি, কুলরাজ), তেজ (অজয় দেবগন, অনিল কাপুর, কঙ্গনা রনৌত, তুষার কাপুর, সমীরা রেড্ডি), তনু ওয়েডস মানু (মাধবন, কঙ্গনা), মার্ডার টু (জ্যাকলিন, এমরান), পাওয়ার (অমিতাভ বচ্চন, অনিল কাপুর, সঞ্জয় দত্ত), জোকার (অক্ষয়, সোনাক্ষী), প্লেয়ার্স (অভিষেক, সোনম, বিপাশা, নীল, ওমি), আই এম (সঞ্জয় সূরী, জুহি চাওলা, মনীষা কৈরালা, পূরব কোহলী, রাহুল বোস), দাম মারো দাম (অভিষেক, বিপাশা, দীপিকা, প্রতীক), স্ট্যান্ড বাই মি (কারিনা, ইমরান), স্টুডেন্ট অব দ্য ইয়ার (বরুণ ধাওয়ান, আলিয়া, সিদ্ধার্থ মালহোত্রা), মোকাবিলা (অনিল, প্রতীক), ফেরারি কি সাওয়ারি (শারমান), হাউসফুল ২ (অক্ষয়, রীতেশ, বোমান, জন), সিঙ্গম (অজয়, অভিষেক), হেরা ফেরি ৪ (সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, নানা পাটেকর), রাসকেল (সঞ্জয় দত্ত, অজয়, অর্জুন রামপাল, কঙ্গনা), বান্দা ইয়ে বিন্দাস হ্যায় (টাবু, লারা, গোবিন্দ), জনি গাদ্দার (অমিতাভ, সারিকা, জিমি, দিয়া), হার পাল (প্রীতি, শাইনি, ইশা, দিনো), হুক ইয়া ক্রুক (জন, জেনেলিয়া), রান বোলা রান (গোবিন্দ, আমিশা, তুষার, সেলিনা) বক্স অফিসে ঝড় তোলার জন্য তৈরি। নয়নতারা, নর্মদা, সারাহ জেন ডায়াস, বরুণ ধাওয়ান, আলিয়া, সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে যে কেউ এ বছর সুপারস্টার বনে যেতে পারেন। আর সব মিলিয়ে ২০১১ সালকে বিয়ের বছর বললেও ভুল হবে না। বছরের শুরুতে ইমরান খান, অতঃপর লারা দত্ত, সেলিনা জেটলি এমনকি বিপাশা-জন, কারিনা-সাইফ, দীপিকা-সিদ্ধার্থও নাকি এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। রুম্মান রশীদ খান তথ্যসূত্র: ওয়েবসাইট