অভিনয়কে স্টিলারের 'গুডবাই'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টিলার
বেন স্টিলার

খবরটা সত্যি হলে হলিউড অসাধারণ একজন অভিনেতাকে হারাতে যাচ্ছে। অভিনয় থেকে চিরতরে ছুটি নেওয়ার কথাই ভাবছেন বেন স্টিলার! খবরটা তাঁর ভক্তদের জন্য চমকে দেওয়ার মতোই। তবে চলচ্চিত্র দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন না স্টিলার। আসলে এই অভিনেতা এখন পরিচালক হিসেবেও কাজ করছেন। দ্য সিক্রেট লাইফ অব ওয়াল্টার মিটি ছবিটি বানাতে গিয়ে স্টিলারের মনে হয়েছে, অভিনয় ছেড়ে দিয়ে তাঁর পুরোপুরি পরিচালনায় মনোনিবেশ করা উচিত। ‘পরিচালকের স্বাধীনতা অনেক বেশি। পরিচালক হিসেবে আমি যেমন খুশি তেমন ধরনের ছবিই বানাতে পারি, অভিনেতা হিসেবে যেটা সম্ভব নয়। অবশ্যই শুধু পরিচালনাই করছি—আমাকে এমন ভূমিকায়ও দেখা যেতে পারে’—বলেছেন স্টিলার।