অভিনয়শিল্পী আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানেন, আমি না অভিনয় করছি। টেলিছবিতে। এখানে পত্রিকা বিক্রি করি। আজকে অনেক পত্রিকা বিক্রি করেছি। প্রথম আলো পত্রিকা। খুব ভালো লাগছে। টেলিছবিটা দেখবেন কিন্তু।’ বলল আশা।‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার আশা এখন অভিনয় করছে। জল টেলিছবিতে তার চরিত্রের নাম ময়না। এক ট্রেন দুর্ঘটনা কেড়ে নেয় ছোট্ট এই শিশুর জীবন। মৃত্যুর পর তার পরিচয় নিয়ে শুরু হয় জটিলতা। পুবাইল রেলস্টেশন ও তার আশপাশে এখন এই টেলিছবিটির শুটিং হচ্ছে। আশার মায়ের চরিত্রে অভিনয় করছেন পপি। সঙ্গে আরও অভিনয় করছেন আরমান পারভেজ, রোকেয়া প্রাচী, ফারজানা ছবি, মৌসুমী বিশ্বাস প্রমুখ।জল টেলিছবি রচনা ও পরিচালনা করছেন সালমান হায়দার। তিনি জানান, নওগাঁর সান্তাহার রেলস্টেশনের একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে জল।