অভিনয়শিল্পী ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ এবার অভিনয় করেছেন। ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি। নাম ব্রেকিং নিউজ। নাটকটির পরিচালক ইফতেখার ফাহমি জানান, গত মাসের গোড়ার দিকে শুটিংয়ে প্রথম অংশ নেন ফুয়াদ। এরপর বাকি অংশের শুটিং হলো গত শনিবার। পুরো কাজটিই হয়েছে আরটিভির স্টুডিওতে। নাটকটি এবার ঈদে দেখানো হবে আরটিভিতে।ফুয়াদ বললেন, ‘এবারই প্রথম অভিনয় করেছি। টু বি কন্টিনিউড ছবির গানের কাজ করতে গিয়ে ফাহমির সঙ্গে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে চমৎকার একটা সম্পর্ক তৈরি হয়েছে। হঠাৎ ফাহমি এসে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে আমাকে বললেন। আমিও রাজি হয়ে গেলাম।’ফুয়াদ আরও বলেন, ‘গান তো করছি। সবকিছুরই অভিজ্ঞতা থাকা ভালো। সেই ইচ্ছা থেকে অভিনয়টাও করে ফেললাম।’ফাহমি বলেন, ‘ব্রেকিং নিউজ নাটকটি একটি টক শোর গল্প নিয়ে। এখানে সাহসী কিছু ব্যাপার রাখা হয়েছে। তাই প্রযোজকের ভূমিকাটাও খুব উল্লেখযোগ্য ছিল। সেই ব্যাপারটা ফুয়াদের মধ্যে দেখেছি। আর ফুয়াদও চমৎকার অভিনয় করেছেন।’তবে আবারও টিভি নাটকে অভিনয়ের ব্যাপারে ফুয়াদ বললেন, ‘আর ইচ্ছা নেই।’