অভিনয়শিল্পী শাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু দিবসের নাটকে অভিনয় করেছেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। জানালেন, গত মঙ্গলবার নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের নাম অসম প্রেম=?। পরিচালনা করেছেন আহমেদ ইশতিয়াক। ৯ আগস্ট একুশে টিভিতে প্রচারিত হবে। জানা গেছে, নাটকে শাফিন তাঁর নিজের চরিত্রেই অভিনয় করেছেন। নাটকে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন নওশীন, নূপুর, কচি খন্দকারসহ আরও অনেকে।নাটকে অভিনয় প্রসঙ্গে শাফিন বললেন, ‘এর আগেও অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয়ের জন্য অনেক সময় প্রয়োজন। তা বের করা আমার পক্ষে সম্ভব নয়। এই নাটকে আমার চরিত্রটা ছোট, সময়ও কম লেগেছে। তাই রাজি হয়েছি।’ এদিকে নিজের নতুন ব্যান্ড রিদম অব লাইফ নিয়েও বেশ ব্যস্ত থাকতে হচ্ছে শাফিনকে। পয়লা বৈশাখ উপলক্ষে নতুন একটি গান রেডিও মুক্তি দিয়েছেন। তবে শুরুতেই ব্যান্ড থেকে চলে গেছেন ড্রামার রুমী। এ ব্যাপারে শাফিন বললেন, ‘রুমীর নিজের অনেক কাজ আছে। ব্যান্ডকে যতটা সময় দেওয়া দরকার, সেটা ওর পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তাই ও নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি জানান, ব্যান্ডে নতুন ড্রামার হিসেবে যোগ দিয়েছেন ফান্টি।