অভিনয়ে অপরাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথার ফুলঝুরিতে মুগ্ধ করেন মানুষকে। কথা বলেই পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা, অর্জন করেছেন বিপুল ঐশ্বর্য। সেই টকশো-সম্রাজ্ঞী অপরাহ উইনফ্রের আরেকটি গুণ আছে; তিনি একজন অভিনেত্রী। ১৯৯৮ সালে সর্বশেষ বিলাভড ছবিতে দেখা গেছে তাঁকে। অবশ্য তিনি নাম কুড়িয়েছিলেন দ্য কালার পার্পল ছবিতে অভিনয় করে। ছবিটি ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল। এবার এই তারকা অভিনয় করবেন কঙ্গোর যৌনপল্লির এক সর্দারনীর চরিত্রে। ছবিটি পুলিৎজার পাওয়া উপন্যাস রুইনড অবলম্বনে তৈরি হচ্ছে। ওয়েবসাইট।