অভিনয়ে অপরাহ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ্ উইনফ্রের অভিনেত্রী পরিচয়টা হয়তো অনেকে ভুলতেই বসেছেন। অনেকেরই মনে থাকার থাকার কথা নয়, ১৯৮৫ সালে দ্য কালার পার্পল ছবিতে অভিনয় করে অস্কার মনোনয়ন পেয়েছিলেন অপরাহ্। সেই অভিনয়েই আবার ফিরতে যাচ্ছেন প্রখ্যাত এই টিভি উপস্থাপিকা। নতুন একটি কমেডি টিভি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন অস্কার বিজয়ী আরও দুই অভিনেত্রী স্যান্ড্রা বুলক ও মেরিল স্ট্রিপ। আর তিন প্রধান নারী চরিত্র ঘিরে এই ধারাবাহিকটা লিখছেন সেক্স অ্যান্ড দ্য সিটির চিত্রনাট্যকার মাইকেল প্যাট্রিক কিং। অপরাহ্ এর আগে শেষবার অভিনয় করেছিলেন ১৯৯৯ সালে, বিলাভেড ছবিতে। ওয়েবসাইট।