অভিনয়ে অরুচি মেগানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালেও তিনটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। এরপর আড়াই বছরের বিরতি। আগস্টে মুক্তি পাবে মেগান ফক্সের নতুন ছবি টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস। এত দীর্ঘ বিরতি কেন? উত্তরে মেগান ভক্তদের জন্য দিয়েছেন আরও বড় দুঃসংবাদ। এখন থেকে বছরে একটার বেশি ছবি করবেনই না! ট্রান্সফরমার্স ছবির তারকা মেগান অকপটে জানিয়েছেন, অভিনয় এখন আগের মতো টানে না। নিজেকে শতভাগ উজাড় করে দিতে না পারার অনুতাপে ভোগেন। এ কারণে নিতান্তই যতটুকু কাজ না করলে নয়, ততটুকুতেই জড়িয়ে থাকতে চান। সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হওয়া এই ২৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, সন্তানদের ঠিকমতো মানুষ করাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে তাঁর কাছে। এএনআই।