অভিনয়ে আরফিন রুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক আরফিন রুমী এবার ছবিতে অভিনয় করবেন। ছবির নাম ধানমন্ডি ৮ নম্বর। এটি একটি ডিজিটাল ছবি। এই এলাকার কিছু বাস্তব ঘটনা নিয়ে ছবিটির গল্প। ছবিটি লিখেছেন অনুরূপ আইচ, পরিচালনা করছেন হিমেল আশরাফ। ছবিতে আরফিন রুমী সংগীতশিল্পীর চরিত্রেই অভিনয় করবেন।ডিজিটাল ছবিতে অভিনয় প্রসঙ্গে আরফিন রুমী বললেন, ‘অভিনয়! জীবনেও ভাবিনি। ছবির পরিচালক আর নাট্যকারের অনুরোধের কারণেই বাধ্য হয়েছি। বাকিটা বলতে পারব ক্যামেরার সামনে দাঁড়ানোর পর।’হিমেল আশরাফ বললেন, ‘ধানমন্ডির রবীন্দ্রসরোবর অনেক ঘটনার সাক্ষী। অনেকেই এখানে আসেন, অনুষ্ঠান দেখেন, আড্ডা দেন। কফি হাউস নিয়ে যদি নাটক হতে পারে, ধানমন্ডি-৮ নম্বরের এ জায়গাটি নিয়ে কেন ছবি হবে না? কফি হাউস থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মাণের ব্যাপারে আগ্রহী হয়েছি। ছবিতে রুমীর চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ।’পরিচালক জানান, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ছবিটির কাজ শুরু হবে।