অভিনয়ে এআর-পুত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে খিল লাগিয়ে রহস্যময় কিছু একটা নিয়ে ব্যস্ত এ আর রহমান। মুখেও কুলুপ এঁটে রেখেছিলেন। বিস্তর ঘাঁটাঘাঁটির পর কয়েকটি সূত্র জানাচ্ছে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ নিয়ে নাকি ব্যস্ত আছেন তিনি। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণ করা হবে। সেই ছবিতে অভিনয় করবে তাঁর ছেলে আমিন। গুজব যখন ডালপালা মেলছে, তখন কি আর চুপ থাকা যায়! তাই মুখ খুললেন এ আর রহমান; বললেন, ‘আমাদের প্রকল্পের কথা ডিসেম্বরে খোলাসা করে বলব। প্রকল্পটিতে বাচ্চাদের অংশগ্রহণ আছে, তাই আমার ছেলেও আছে সেখানে।’ মিড-ডে।