অভিনয়ে গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় করছেন মার্কিন পপ-গায়িকা লেডি গাগা। অ্যাকশন ধাঁচের এই ছবির নাম ম্যাশাটে কিলস। পরিচালক রবার্ট রড্রিগেজ। ২০১০ সালের ম্যাশাটে ছবির সিক্যুয়েল ম্যাশাটে কিলস। এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন মেল গিবসন ও চার্লি শিন। এক টুইটার বার্তায় লেডি গাগা লিখেছেন, ‘সত্যি সত্যিই অভিনয়জগতে জড়িয়ে পড়লাম। ম্যাশাটে কিলস ছবিতে কাজ করে খুবই ভালো লাগছে।’ ছবিটির পরিচালক রবার্ট রড্রিগেজ লিখেছেন, ‘লেডি গাগার সঙ্গে ম্যাশাটে কিলস ছবির কাজ করছি। আমার ধারণা, তাঁর অভিনয়-প্রতিভায় সবাই মুগ্ধ হবেন।’ আইএএনএস।