অভিনয়ে দীপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপ্ত এত দিন গান নিয়েই ছিলেন। এরই মধ্যে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৮-এর সমালোচক পুরস্কার। এবার দীপ্ত অভিনয় করছেন। নাটকের নাম দুধখালির টাইগার। দীপ্ত বললেন, ‘অনেক দিন ধরেই অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু নিজের ওপর ঠিক ভরসা করতে পারছিলাম না। বড় চরিত্রে অভিনয় করা সহজ কাজ নয়। এখন পর্যন্ত পুরো চিত্রনাট্য পড়া হয়নি। তবে পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন। তাই রাজি হয়েছি।’ নিয়মিত অভিনয় করার ব্যাপারে দীপ্ত বললেন, ‘আমি অভিনয়শিল্পী নই। তাই নিয়মিত অভিনয় করার ইচ্ছে নেই।’ জানালেন, রোববার থেকে দুধখালির টাইগার নাটকের ধারণকাজ শুরু হবে। দীপ্ত ছাড়া এই নাটকে আরও অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আহমেদ রুবেল, ইরেশ যাকের, রহমত আলী প্রমুখ। স্বাধীনতা দিবসে নাটকটি বাংলাভিশনে দেখানো হবে। নাটকটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করছেন কাওনাইন সৌরভ।