অভিনয়ে পারভেজ
সংগীতশিল্পী পারভেজ অভিনয় করছেন। এটি একটি টেলিছবি, নাম অতিমানব। পরিচালনা করছেন রাজীব সরকার। সম্পূর্ণ গ্রামীণ প্রেক্ষাপটের এক প্রেমের গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত। এখানে পারভেজের রয়েছে অতিমানবীয় কিছু গুণাবলি। হঠাৎ তাঁর জীবনে প্রেম আসে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মিলনায়তনে অতিমানব টেলিছবির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একই মিলনায়তনে দর্শনীর বিনিময়ে এটি দেখানো হবে। অতিমানব টেলিছবির শুটিং হয়েছে জামালপুরের সরিষাবাড়ীতে। পারভেজের বিপরীতে অভিনয় করেছেন সীমানা।পারভেজ বলেন, ‘রাজীব সরকারের অনুরোধে আমি এ টেলিছবিতে কাজ করেছি। অভিনয় খুবই কঠিন ব্যাপার। রাজীব আর সীমানার সাহায্য ছাড়া তা আমার পক্ষে সম্ভব হতো না। অন্য রকম কাহিনি আর অভিনয় খুবই উপভোগ করেছি। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। আমি গানের মানুষ; গান ভালোবাসি, গান নিয়েই থাকব।’