অভিনয়ে পিতা-পুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মাস বয়সী ছেলে লুব্ধক মানবকে নিয়ে নাটকে অভিনয় করলেন বাবা মাজনুন মিজান। মাতিয়া বানু শুকুর পরিচালনায় ওই নাটকের নাম ওপিটার। লিখেছেন প্রয়াত শাহরুখ শহীদ। লুব্ধককে নাটকেও মাজনুন মিজানের ছেলে হিসেবে দেখানো হবে।গল্পে দেখা যাবে ঈশিতা ও মাজনুন মিজানের সুখের সংসার। চাকরি করে ভালোভাবেই সংসার চলছিল তাঁদের। পারিবারিক কারণে অফিস থেকে বেশ কয়েক দিনের জন্য ছুটি নেন মাজনুন মিজান। ছুটি নেওয়ার প্রাক্কালে মাজনুন জানতে পারেন, যে অফিসে তিনি চাকরি করেন সেখানকার লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টা জানার পর তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো অবস্থায় তাঁদের কাছ থেকে মুক্তি পান না মিজান। এরই মধ্যে অফিসের লোকজন তাঁকে মেরে ফেলারও ফন্দি আঁটতে থাকে। এ রকম নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে ওপিটার নাটকের গল্প।নাটকে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক গল্পের অসাধারণ নাটক। নাটকের গল্পটাই এ রকম। এখানে আমার এবং আমার বাচ্চা দুজনেরই একসঙ্গে কাজ করার সুযোগ ছিল। বাস্তবের মতো এখানেও আমরা পিতা-পুত্র।মাজনুন মিজান, ঈশিতা ছাড়া ওপিটার নাটকে আরও অভিনয় করেছেন স্বাগতা, কায়েস চৌধুরী ও আবদুল্লাহ রানা প্রমুখ।