অভিনয়ে প্রিন্স জ্যাকসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোবিজে আসছেন বটে, তবে বাবার মতো গানে নয়। মাইকেল জ্যাকসনের ছেলে প্রিন্স জ্যাকসন অভিনয় করছেন নাইন ও টু ওয়ান ও টিভি সিরিজে। তবে আপাতত অতিথি চরিত্রেই অভিনয় করবেন ১৬ বছর বয়সী প্রিন্স। তাঁর আশা, এর মধ্য দিয়েই তাঁর জন্য খুলে যাবে হলিউডের দরজা। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য লেখা—সবকিছুই করতে চান তিনি। ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ নামের টেলিভিশন নিউজ শোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন প্রিন্স। এএনআই।