অভিনয়ে পড়শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অভিনয় করছে সংগীতশিল্পী পড়শী। এবার টেলিছবিতে। নাম রিদম। চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আর তার বিপরীতে থাকছেন অপূর্ব। তিনি সুরকার ও সংগীত পরিচালক। ১৯ জুলাই থেকে টেলিছবিটির শুটিং হবে।পড়শী বলল, ‘আমি গানের শিল্পী। অভিনয়টা শখের বশে করছি। অভিনয়ের কথা শুনলেই ভয় হয়, মনে হয় পারব না। এবার রাজি হয়েছি টেলিছবিটির পরিচালক মাসুদ রহমানের অনুরোধে। নাটকে আমার চরিত্রটির নামও পড়শী।’টেলিছবিতে পড়শী তার নতুন অ্যালবাম পড়শি ২ থেকে একটি গান গাইবে। তবে তা কোনো বাদ্যযন্ত্র ব্যবহার না করে। ২০০৮ সালে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিল পড়শী। এরপর সে অভিনয় করে একটি নাটকে। নাম স্যালুট। এই নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিল পড়শী।