অভিনয়ে রন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পীদের অনেকেই এখন অভিনয় করছেন। এবার যুক্ত হলেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি। নাটকের নাম গানের মাস্টার। বাংলাভিশনের জন্য তৈরি হচ্ছে নাটকটি। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করছেন আরিফ খান। অভিনয় প্রসঙ্গে রন্টি বললেন, ‘গান ছাড়া অন্য কিছু করব কখনো ভাবিনি, অভিনয় তো দূরের কথা। নাটকের গল্পটা একজন সংগীতগুরুকে নিয়ে। আমার সঙ্গে মিলে গেল বলেই রাজি হয়েছি।’